প্রকাশের সময়: শনিবার, ১ মার্চ, ২০২৫ । ৩:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুর জেলা ট্রাফিক পুলিশ রেজিস্ট্রেশন, হেলমেট ও বৈধ কাগজপত্র না থাকায় শহরের বিভিন্ন মোড়ে ব্যাপক অভিযান পরিচালনা করেন সদরের দায়িত্বরত ট্রাফিক পুলিশ।

শনিবার (১ মার্চ) শহরের চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ওয়ারলেস বাজার মোড়ে সব ধরনের যানবাহনের কাগজপত্র, চালকের লাইসেন্স, মটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ত্রুটি পাওয়ার কারণে কয়েকটি মামলা ও গাড়ীর কাগজপত্র না থাকায় জব্দ করেন চাঁদপুর জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আল নাহিয়ান।

তিনি জানান, যানবাহন ও মোটর সাইকেলের উপর আমাদের অভিযান অব্যাহত রয়েছে, জরিমানা আদায় নয়, সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রেজিস্ট্রেশন বিহীন গাড়ি, অপ্রাপ্ত বয়স্ক ,অদক্ষ চালক, বেপরোয়া গতিতে গাড়ি চালকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তাছাড়া হেলমেটবিহীন, ড্রাইভিং লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা অব্যহত আছে।

উল্লেখ্য: অনেকেই মোটরসাইকেল চালাচ্ছেন ঠিকই কিন্তু নিজেকে সুরক্ষা দিতে হেলমেট মাথায় পরছেন না। আবার এমনও আছে, মোটরসাইকেল চালাচ্ছেন অথচ তার কোনো প্রয়োজনীয় কাগজপত্র নেই। এসব দিক বিবেচনায় নিয়েই চাঁদপুরে ট্রাফিক পুলিশের বিশেষ এই অভিযান অব্যাহত রয়েছে।

অভিযান পরিচালনা কাজে সহযোগিতা করেন এটিএসআই হুমায়ুন কবির ও কনেষ্টেবল সাকিবুর আল হাসান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন