প্রকাশের সময়: শনিবার, ১ মার্চ, ২০২৫ । ৮:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ২ দিনে অনিয়মে ৬ দোকানিকে অর্থদন্ড

নিজস্ব প্রতিনিধি
শাহরাস্তিতে ৬ টি দোকানিকে ভ্রাম্যমাণ আদালতে ৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে উপজেলা প্রশাসন বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলার পৌরশহরের মেহের কালীবাড়ি বাজার ও চিতোষী পূর্ব ইউপির চিতোষী বাজারে এ আদালত পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার দুপুরে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিগার সুলতানার নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন শাহরাস্তি সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।
ওই সময় পৌর শহরের মেহের কালীবাড়ি বাজারের পানামা খাবার হোটেল, চিটাগাং বেকারি, হারুনের মুদি দোকান, মানিক মিয়ার মুদি দোকান ইসলাম স্টোর , রুহুল আমিনের মুদি দোকান,  রিপনের ফলের দোকানে  এ অভিযান পরিচালনা করা হয়।
এতে অভিযুক্ত পানামা হোটেল ও রুহুল আমিনের মুদি দোকানকে ১ হাজার করে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও অন্য দোকানীদেরকে অনিয়মের বিষয় মৌখিকভাবে সতর্ক করা হয়।
এদিকে শুক্রবার উপজেলার চিতোষী পূর্ব ইউপির চিতোষী বাজারের ৪ টি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করা, অধিক মূল্যে পণ্য বিক্রয় করা ও ক্রয় রশিদ সংরক্ষণ না করায় এ অর্থদন্ড প্রদান করা হয়।
একই সঙ্গে মালামাল ক্রয়ের পাকা রশিদ পরীক্ষা করে দেখা হয়। পরে অভিযুক্ত দোকানেদের বিষয়ে ভ্রাম্যমান আদালতের আইনের বিভিন্ন ধারায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নিরুপম মজুমদার ৪ ব্যক্তি ও দোকানিকে ৭ হাজার টাকা দণ্ড প্রদান করেন।
এছাড়া গত ২ দিনের অভিযানে শাহরাস্তি মডেল থানা ও উঘারিয়া পুলিশ ফাঁড়ি সংশ্লিষ্ট অফিসার সহ সঙ্গীয় ফোর্স এ কাজে সহযোগিতা করে।
সূত্র আরো  জানায়, জনগণের জীবন ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় জনগণ তথা ভোক্তা পর্যায়ে এই ধরনের অভিযানের জন্য উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন