প্রকাশের সময়: সোমবার, ৩ মার্চ, ২০২৫ । ১০:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল হোসেনের ইন্তেকাল

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য কামাল হোসেন (৫২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি রাজিউন)।

সোমবার ভোর ৫টায় তিনি যশোরের কার্পাস ডাঙ্গা উপজেলার ধামুরহুদা গ্রামে প্রথম স্ত্রীর বাড়ীতে হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান।

মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

কামাল হোসেন কচুয়া উপজেলার করইশ গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর ছেলে।

সোমবার বাদ আসর জানাযা শেষে তার প্রথম স্ত্রীর ধামুরহুদা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে কচুয়ায় গভীর শোকের ছায়া নেমে আসে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন