প্রকাশের সময়: বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২ । ৪:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৬ হাজার : নতুন শনাক্ত ১২২

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুরে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে নতুন করে ১২২ জন করোনায় আক্রান্ত হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) ভাষা বীর এম.এ ওয়াদুদ আরটি-পিসিআর ও আরএটি ল্যাবে ২৫৭ নমুনা পরীক্ষা করে ১২২ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। সনাক্তের হার ৪৭.৪৭ শতাংশ।
শনাক্ত হওয়া ১২২ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদর উপজেলার ৭০ জন, ফরিদগঞ্জের ২২ জন, হাজীগঞ্জের ১২ জন, হাইমচরের ৩ জন, শাহরাস্তির ২ জন, কচুয়ায় ৮ জন মতলব দক্ষিণের ৪ জন ও মতলব উত্তরের ১জন রয়েছেন। এদিন রাতে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
নতুন আক্রান্ত হওয়া ১২২ জনসহ বুধবার পর্যন্ত চাঁদপুর জেলায় আক্রান্তের সংখ্যা হলো মোট ১৬ হাজার ১২০ জন। এই ষোল সহস্রাধিক রোগীর মধ্যে ২৬ জানুয়ারি পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ১৪৫ জন। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৭৩৩ জন।
জেলায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৪২ জন। এদের মধ্যে- চাঁদপুর সদরে ৯৮, ফরিদগঞ্জে ৩৫, হাজীগঞ্জে ২৬ জন, শাহরাস্তিতে ৩১ জন, কচুয়ায় ১৩ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৮ জন ও হাইমচরে ৭ জন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন