প্রকাশের সময়: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫ । ৯:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কোনভাবেই ভোজ্য তেল মজুদ করে রাখা যাবে না : চাঁদপুর জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(৭ মার্চ) শুক্রবার চেয়ারম্যান ঘাট ইউরোশিয়া কনভেনশন হলে এ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, আপনারা পরিবেশক, আপনারাই এই সমাজের সকল খাদ্যের সাপ্লায়ার। এই বিষয়ে আমরা ভালো বুঝি, কিন্তু এই দেশের সাধারণ মানুষ বুঝে না। আর ভোক্তা পর্যায়ে কারা পন্য পৌঁছায়? তারা হলো খুচরা বিক্রেতা। আপনারা জানেন তেল নিয়ে বর্তমানে একটু সমস্যা হচ্ছে। আর সেটা আপনাদের উপর নির্ভর করছে। খুচরা বিক্রেতারা বলছে তেল মজুদ ও সাপ্লাইয়ের বিষয়ে পরিবেশকগণ ভালো জানেন। তাদের কাছে সব পাওয়া যায়।
তিনি বলেন, আপনারা ভোক্তা আইন বিষয়ে অবশ্যই ভালোভাবে জানেন। কোনো ধরনের অনিয়ম বা কোনো প্রতিষ্ঠানের জালিয়াতি পেলে আমরা দণ্ডনীয় অপরাধের দায়ে দায়ী করি। আশাকরি আপনারা এ বিষয়ে অনেকটাই চাঁদপুরবাসীকে সহায়তা করবেন। কোনভাবেই ভোজ্য তেল মজুদ করে রাখা যাবে না।
তিনি বলেন চাঁদপুরের পরিবেশ সুন্দর রাখতে পরিবেশকগণ তাদের নীতির উপর ব্যাবসা বহাল রাখবেন এটাই আমরা চাই। সমাজে আপনাদের একটা সম্মান রয়েছে। আপনারা কোনোভাবেই মজুমদারের উপর নির্ভর করবেন না। অবশ্যই সকল খাদ্য পণ্য ভোক্তার নিকট পৌঁছানোর ব্যাবস্থা করবেন।
চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল ইসলাম জগলুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এইচএম জামাল সাকিব এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর চেম্বারের সহ-সভাপতি ও পরিবেশক সমিতির উপদেষ্টা বাবু তমাল কুমার ঘোষ, প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ।
এসময় উপস্থিত ছিলেন-চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া,পরিবেশক সমিতির সহ-সভাপতি নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, আশরাফুল আরিফ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মেহনতি, কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ খান, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, চাঁদপুর জেলা মার্কেটিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম ফরহাদ হোসেন টিটু।
আরো উপস্থিত ছিলেন চাঁদপুর হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক জাহিদ ভূইয়া, পালবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন পাটওয়ারী, কুমিল্লা রোড ব্যবসায়িক সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শোয়েব, চাঁদপুর এভারগ্রীন ক্লাব যুগ্মমহাসচিব আলমগীর মিয়াজি, চাঁদপুর ইলেকট্রিক এসোসিয়েশনের সভাপতি আবুল বাসার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ অন্যান্যরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন