প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ । ৭:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া পৌরসভায় রফিকুল ইসলাম রনির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
বিআরবি কেবলস ইন্ডাষ্ট্রিজ লি. এর ডাইরেক্টর (সেলস এন্ড মার্কেটিং) ও বিশিষ্ট শিক্ষানূরাগী ও  কচুয়ার কৃতি সন্তান রফিকুল ইসলাম রনির আর্থিক সহযোগিতায় নিজ এলাকার বিভিন্ন গ্রামে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরন অব্যাহত রয়েছে।
বিতরনী কার্যক্রমের অংশ হিসেবে সোমবার বিকেলে কচুয়া পৌরসভার ভবনের সামনে পৌর এলাকার অর্শশতাধিক অসহায় গরিব মানুষের  মাঝে ইফতার উপহার সামগ্রী বিতরন করেছেন।
সাইদুল ইসলাম সুমনের সার্বিক সমন্বয়ে এসময় বিশিষ্ট সমাজসেবক ও কচুয়া বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম, আলোর মশাল সামাজিক যুব সংগঠনের সভাপতি ওমর ফারুক সাইম, সদস্য সিয়াম, তাসফিকুল ইসলাম তাজ, মো. শাহপরান, সমাজসেবক ইকবাল হোসেন, শামিম হোসেন, ফয়সাল আহমেসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন