প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২ । ৪:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে একদিনে ৩৫৮ নমুনায় ১৩০ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুরে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে নতুন করে ১৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ভাষা বীর এম.এ ওয়াদুদ আরটি-পিসিআর ও আরএটি ল্যাবে ৩৫৮ নমুনা পরীক্ষা করে ১৩০ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। সনাক্তের হার ৩৬.৩১ শতাংশ। শনাক্ত হওয়া ১৩০ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদর উপজেলার ৬৪ জন, ফরিদগঞ্জের ২৩ জন, হাজীগঞ্জের ১৩ জন, হাইমচরের ৩ জন, শাহরাস্তির ১৭ জন, কচুয়ায় ৬ জন মতলব দক্ষিণের ৪ জন রয়েছেন। এদিন রাতে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
নতুন আক্রান্ত হওয়া ১৩০ জনসহ বৃহষ্পতিবার পর্যন্ত চাঁদপুর জেলায় আক্রান্তের সংখ্যা হলো মোট ১৬ হাজার ২৫০ জন। এই ষোল সহস্রাধিক রোগীর মধ্যে ২৬ জানুয়ারি পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ১৪৫ জন। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৭৩৩ জন।
জেলায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৪২ জন। এদের মধ্যে- চাঁদপুর সদরে ৯৮, ফরিদগঞ্জে ৩৫, হাজীগঞ্জে ২৬ জন, শাহরাস্তিতে ৩১ জন, কচুয়ায় ১৩ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৮ জন ও হাইমচরে ৭ জন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন