প্রকাশের সময়: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ । ১২:১০ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

টেন্ডারবাজি ও থানার দালালি প্রতিরোধে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে

মোঃ মাসুদ রানা

শাহরাস্তিতে উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে পৌর শহরের মেহের ডিগ্রী কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি’র সভাপতি আয়াত আলী ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, হাজীগঞ্জ শাহরাস্তি বিএনপির সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

তিনি বলেন, বিএনপি’র রাজনীতিতে আমরা অতীত ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো। এই প্রিয় সংগঠনটির কোন ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক ক্ষতি হয় এমন কর্মকান্ড যেমনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান বরদাস্ত করছেন না, তেমনি আমরাও করবো না।

ইতোমধ্যে বিভিন্ন গোষ্টি, ব্যক্তি নানান অপকর্মে লিপ্ত রয়েছেন, যেটির দায় আমাদের রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেওয়ার পাঁয়তারা করছেন তারা। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি হুংকার দিয়ে বলেন, টেন্ডার বাজি, চাঁদাবাজি, থানার দালালি, সাধারণ মানুষের উপর প্রভাব বিস্তারকারী কেউ আমাদের দলের কোন কর্মী বা সমর্থক হতে পারে না। যদি এ বিষয়ে কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তার বিরুদ্ধে তড়িৎ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

একই সাথে তিনি স্পর্শকাতর স্থানগুলোতে সিসি ক্যামেরার আওতায় এনে তদবির বাজদের চিহ্নিত করার পরামর্শ দেন।

এছাড়া তিনি প্রশাসনের সংশ্লিষ্টদের তদবিরবাজদের বিষয়ে সজাগ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেন।

এছাড়া তিনি সমসাময়িক রাজনীতি ইস্যুতে বক্তব্য দিতে গিয়ে বলেন, যেকোনো সময়ের চেয়ে হাজীগঞ্জ শাহরাস্তি বিএনপি নেতাকর্মীরা অনেক ঐক্যবদ্ধ।সাধারণ কর্মী ও সমর্থক নেতারা রাজনৈতিক সিদ্ধান্তে কখনো ভুল করবে না। একপর্যায়ে তিনি বিগত সরকার প্রধানের সমালোচনা করে বলেন, পতিত সরকারের অভিযুক্তদের বিচার আন্তর্জাতিক আদালতেই ফয়সালা হবে।

এছাড়া বর্তমান বিএনপি’র অভ্যন্তরীণ রাজনীতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কোন ইস্যুতে যে সিদ্ধান্ত দেবেন, দলীয় নেতৃবৃন্দ তা আপনারা যেন সেই সিদ্ধান্ত মেনে দলকে শক্তিশালী করেন।

আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক পথ সুগম করতে সকলকে বিবাদমান রাজনীতি চর্চা থেকে বিরত থেকে ঐক্যর রাজনীতিতে আসার আহ্বান জানান।

শাহরাস্তি উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গণি ও ছাত্রদলের সাধারণ সম্পাদক আজগর হোসেন এর যৌথ সঞ্চালনায় এতে অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপম পাটোয়ারী, বিশিষ্ট শিল্পপতি জহির হোসেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অধ্যাপক মোজাহের হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ মোজাম্মেল হোসেন খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান জননন্দিত নেতা সেলিম পাটোয়ারী লিটন, সাবেক বিএনপি সাধারণ সম্পাদক প্রবীন নেতা শহীদ উল্লাহ কায়সার, পৌর বিএনপি’র সাবেক আহবায়ক মোজাম্মেল হক পাটোয়ারী, সাবেক পৌর বিএনপির আহবায়ক বেলায়েত হোসেন সেলিম, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কারা নির্যাতিত ও তুখোর বক্তা আলী আজগর মিয়াজী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলায়মান রায়হান, উপজেলা পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ মাসুদ হোসেন,সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জি: এবিএম পলাশ, অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আব্দুর রহিম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এমএসসি, উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন আখন্দ, পৌর বিএনপি’র যুগ্ন সম্পাদক মোহাম্মদ গাজী ফিরোজ, মেহের কলেজের সাবেক এজিএস ও বিএনপি নেতা কেফায়েত উল্লাহ, উপজেলা ওলামা দলের সভাপতি বিএনপির মাও: মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা আদনান নোমান, রাজুসহ সমগ্র উপজেলা বিএনপির মূলদল, যুবদল ও ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ৮ নং পৌর বিএনপির সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, প্রধান অতিথি দলীয় নেতাকর্মী ও সমর্থক এবং সাধারন মানুষদের নিয়ে বিএনপি’র সকল স্তরের প্রয়াত নেতাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত শেষে ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও: রফিকুল ইসলাম, অধ্যক্ষ হোসেনপুর গাউছিয়া মাদ্রাসা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন