বাংলাদেশের স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানি আহসান গ্রুপ লিমিটেড এর সৌজন্যে প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ১০ হাজার মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার ১৪ ই মার্চ সকালে লতরদি নিজ গ্রামের বাসভবন থেকে থেকে ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন প্রতিনিধিদের মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন আহসান গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার কামরুল আহসান সিআইপি।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার গোলাম হোসেন জহির, গোলাম জিলানী, শরিফুল্ল সাদেকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মনিরুল ইসলাম মনির