প্রকাশের সময়: রবিবার, ১৬ মার্চ, ২০২৫ । ৯:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষীপুর গ্রামে বিএনপির নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় সফল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ মার্চ শুক্রবার সন্ধ্যায় ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন ৭নং ওয়ার্ড লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মাহমুদুর রহমান মোরশেদ কচি, ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ হানিফ মুন্সি, চাঁদপুর জেলা ওলামা দলের সহ-সভাপতি মোঃ বাতেন পাটোয়ারী, ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মাকসুদুর রহমান মুন্সী, ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সরদার, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজান, বিশিষ্ট ব্যবসায়ীও সমাজসেবক প্রবাসী-বিএনপি নেতা মোহাম্মদ কামাল হোসেন সরদার, ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ হাসান পাটোয়ারী।
এছাড়াও অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন তিন নং সুবিদপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ রহমাতুল্লাহ, সাবেক ছাত্রনেতা মোঃ আক্তার হোসেন, ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ স্বপন, পূর্ব ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ রাকিব হাওলাদার সহ বিভিন্ন পর্যায়ের নেতাবর্মীরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন