প্রকাশের সময়: শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২ । ১২:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ডা. দিপু মনির বিরুদ্ধে মিথ্যাচার কখনোই মেনে নেওয়া হবে না- আতিক পাটওয়ারী

অনলাইন ডেস্ক
মোঃ সাজ্জাদ হোসেন রনি : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তিনি তার বক্তব্যে বলেন- দীর্ঘ ১৩ বছরের ইতিহাসে যার কাজে বিন্দুমাত্র দুর্নীতির অবকাশ নেই, তাঁকে ও তার পরিবারকে নিয়ে আজ মিথ্যাচারে লিপ্ত হয়েছে স্বাধীনতা বিরোধী একটি চক্র।
তিনি বলেন- ডা. দিপু মনির বিরুদ্ধে মিথ্যাচার কখনোই মেনে নেওয়া হবে না। ‘যুগে যুগে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি সৃষ্টি হয় না। দীপু মনি একবারই সৃষ্টি হয়। কেউ অন্যায়ভাবে যদি তার বিরুদ্ধে মিথ্যাচার করে তাহলে আমরা এর দাঁতভাঙ্গা জবাব দেব। মিথ্যাচারকারীরা জনসম্মুখে তাদের বক্তব্য ফিরিয়ে না নেওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। একটার পর একটা কর্মসূচি ঘোষণা করা হবে।
উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন- প্রয়োজনে হাইমচর উপজেলার সর্বস্তরের জনগণের অংশগ্রহণে গণআন্দোলন গড়ে তোলা হবে।
শুক্রবার (২৮ জানুয়ারী) বাদ আছর আলগী উত্তর ইউনিয়নে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম রনির পরিচালনায় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম রনির পরিচালনায় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম সোহেল, আলগী উত্তর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ মজিব উল্লাহ মানিক প্রমূখ।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আমাতুল্লাহ বরকন্দাজ, সাবেক ইউপি সদস্য মোঃ কালু গাজী, মোঃ আলমগীর তহসিলদার, ইউপি সদস্য মোঃ ফারুকুল ইসলাম, মোঃ আঃ মতিন বেপারী, মোঃ মিন্টু পাটওয়ারী, উপজেলা যুবলীগ নেতা মোঃ মনির হোসেন হাফেজ ছৈয়াল, অপু পাটোয়ারীসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন