প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ । ৮:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার আয়োজনে বদর দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের ষোলঘর মাদ্রাসা মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা তারেক হাসানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাফেজ মোজাম্মেল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সালাম, বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি হাফেজ নেয়ামত হোসাইন, সাবেক সভাপতি মুফতি নূরে আলম।

বক্তারা বলেন, আজ ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস। পবিত্র মাহে রমজান একটি মহিমান্বিত মাস। আর ১৭ রমজান মুসলমানদের ইতিহাসের একটি তাৎপর্যময় দিন। প্রতি বছর ঘুরে এ মাসটি অত্যন্ত মর্যাদার সাথে আমাদের সামনে উপস্থিত হয়। বদর দিবস প্রমাণ করে মুসলমানদের ঈমানী শক্তি যে কোন অস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী।

বক্তারা আরো বলেন, একটি ন্যায় রাষ্ট্র প্রতিষ্ঠায় দেশে ইসলামি খেলাফত কায়েমের বিকল্প নেই। দেশের তরুণ সমাজকে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়। এই দেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি, খুন, ধর্ষণ নির্মূল করতে হলে সকল ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনিময়ে সবাইকে বাংলাদেশ খেলাফত মজলিস তথা যুব মজলিসের পতাকাতলে এক হবার আহ্বান জানাই।

এসময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, সদর উপজেলার যুগ্ম সম্পাদক মাওলানা আবু হোরায়রা, যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা শাহেদুল ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা হামিম।

উপস্থিত ছিলেন জেলা বায়তুলমাল সম্পাদক হাফেজ সানাউল্লাহ, অফিস সম্পাদক হোসাইন আহমদ, প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন