প্রকাশের সময়: বুধবার, ১৯ মার্চ, ২০২৫ । ১২:১৯ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাবুরহাটে বিএনপি নেতা আজম খানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির বৈদেশিক সম্পর্ক উপ-কমিটির অন্যতম সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের উদ্যোগে চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ডে  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বাবুরহাট স্কুল মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ১৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিলে সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস শাহনেওয়াজ খান, বিএনপি নেতা  ও জেলা জাসাস এর আহ্বয়াক এমদাদুল হক মিলন, শাহাদাত হোসেন খান, মনির হোসেন খান, বিএনপি নেতা মোঃ ইউনুছ মেম্বার, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির, মৈশাদী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাবুল মৃর্ধা কালু, সাবেক জেলা ছাত্রদলের নেতা সুকুমার রায়, চাঁদপুর সরকারি কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রানা, পৌর ১৪নং ওয়ার্ড যুবদলের সদস্য সাগর মজুমদার।
বাবুরহাটে বিএনপি নেতা আজম খানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ খান।
ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রায় আড়াই হাজার লোক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন বাবুরহাট বাইতুল ফালা জামে মসজিদের ঈমাম ও খতিব মুফতি ফারুক আহমেদ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন