প্রকাশের সময়: বুধবার, ১৯ মার্চ, ২০২৫ । ১২:২২ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

মনিরুল ইসলাম মনির
চাঁদপুরের মতলব উত্তরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ৩৫ বছর বয়সি এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে।
সোমবার (১৭ মার্চ) রাত ১১টার সময় উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মিঠুরকান্দি গ্রামে এঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত আব্দুল মজিদ নামে একজনকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক।
ভুক্তভোগী গৃহবধূ ঢাকার আশুলিয়া থানা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার মিঠুরকান্দি গ্রামে ওই নারী বেড়াতে আসলে রাতে বাথরুমে যাওয়ার পথে আ. মজিদ প্রকাশ টুটুলের(৪৩) সহায়তায় মো. মামুন(৪৫) মুখ চেপে ধরে ওই বাড়ি সংলগ্ন জনৈক নিজাম উদ্দিনের বাগানে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় মঙ্গলবার সন্ধায় (১৮ মার্চ) ওই গৃহবধু বাদী হয়ে মতলব উত্তর থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে জড়িতদের মধ্যে আব্দুল মজিদকে গ্রেফতর করে পুলিশ।
মতলব উত্তর অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, এ ঘটনায় পর অভিযুক্ত আ. মজিদ প্রকাশ টুটুলকে গ্রেফতার করা হয়েছে।
অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন