পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাজী মাকসুদ আলী ও মনোয়ারা ফাউন্ডেশন উদ্যোগে ৪ হাজার পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের বুরগী সা’দ ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাঠে সংগঠনের পৃষ্ঠপোষক ও প্রবাসী আব্দুল কাইয়ুম হোসেন মির্জা অসহায় গরিবদের মাঝে ঈদ উপহার তুলে দেন।
এসময় বিশিষ্ট সমাজসেবক হাজী মাকসুদ আলী, সরোয়ার মাস্টার, আতিকুর রহমান বাবুল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,সা’দ ইন্টারন্যাশনাল মাদ্রাসার মুহতামিম মাওলানা শাইখ মুহাম্মাদ আবু জাবের আজহারী, সমাজসেবক ইয়াছিন গাজী প্রমুখ।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আব্দুল কাইয়ুম মির্জা বলেন- প্রতিবছরের ন্যায় এবারও আমি আমার বাবা মায়ের নামে হাজী মাকসুদ আলী মনোয়ারা ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করেছি। এছাড়াও কচুয়া উপজেলার বিভিন্ন মসজিদের ১৫ শত ইমাম ও খতিবদের মাঝে ঈদ উপহার বিতরণ করার জন্য পরিকল্পনা নিয়েছি। এই ফাউন্ডেশন এর পক্ষ থেকে অনেক বছর ধরে মসজিদ মাদ্রাসা এতিমখানায় গরীব অসহায় মানুষকে সাহায্য করে আসছি। আপনারা সবাই এই ফাউন্ডেশন এর পরিবারের জন্য দোয়া করবেন যাতে করে মানুষের কল্যাণে আমরা আরো বেশি কাজ করে যেতে পারি।
তিনি আরো বলেন, ধর্মীয় দ্বীনি শিক্ষার জন্য ইসলামিক ও জেনারেল শিক্ষা সমন্বিত পাঠ্যক্রমে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সা’দ ইন্টারন্যাশনাল মাদ্রাসা দিয়েছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষক দ্বারা শিক্ষা পাঠদান করা হয়। এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য থাকা-খাওয়াসহ বিশেষ সুযোগ-সুবিধা জন্য ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের কে সুরক্ষা ও মানসম্মত পরিবেশে রাখার জন্য ৬ তলা বিশিষ্ট একটি একাডেমি ভবন নির্মাণ করেছি।
আপনাদের সন্তানদেরকে ধর্মীয় দ্বীনি শিক্ষায় মানুষ গড়ানোর জন্য এই মাদ্রাসায় ভর্তি করাবেন। এলাকার মুসল্লিদের জন্য দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেছি। ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো অসহায় গরীব দুঃখী মানুষের সেবা করে যাবো।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া