কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার হারিচাইল হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ কাউছার হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শহিদ উল্লাহ’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির নেতা ও বিশিষ্ট সমাজসেবক আজিজুল ইসলাম মাস্টার।
এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম পাটোয়ারী, সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার,ইউনিয়ন যুবদলের সভাপতি আতিকুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রধান,সাংগঠনিক সম্পাদক শাহজালাল,উপজেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক ইঞ্জি.রইস উদ্দিন আহমেদ, ছাত্রদল নেতা আবুল কালাম রিপন,ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন,সিনিয়র সহ-সভাপতি সুমন হোসেন সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেনসহ ইউনিয়ন,ওয়ার্ড বিএনপি,যুবদল,ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া