প্রকাশের সময়: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ । ৯:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর রেইনবো হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল

সাইদ হোসেন অপু চৌধুরী
চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় অবস্থিত আধুনিক ও মানসম্মত রেইনবো হাসপাতালের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) শহরের রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে মিলাদ ও দোয়া পরিচালনা করেন আলী রেজা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ ইসমাইল হোসেন।

রেইনবো হসপিটালে পরিচালক মহসিন ভুঁইয়ার সভাপতিত্বে ও সাংবাদিক এম আর ইসলাম বাবুর পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন বাবলু, জেলা বিএমএর সভাপতি ডাঃ নুরুল হুদা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন খান আকাশ, চাঁদপুর পৌর জামায়াতের আমির এডভোকেট শাহজাহান খান।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, যুগ্মসাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল, জেলা বিএনপি’র সদস্য ইখতিয়ার উদ্দিন শিশু, শহর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামসুল আরেফিন, চাঁদপুর পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউদ্দিন বাবলু, ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাদির দেওয়ান, ডাঃ এ এস এম সিরাজুম মুনীর, ডাঃ শেখ মোঃ নুর-ই আলম (ডিও), ডাক্তার লিনিয়ার সানজীন, ডাঃ গোলাম মাহবুব চৌধুরী,রেইনবো হাসপাতালের চেয়ারম্যান ডাঃ রাশেদুর তালুকদার, ডাঃ শিরিন আক্তার, ডাঃ মাহমুদা বেগম, ডাঃ সাইফুল ইসলাম সোহেল, ডাঃ সোহেল আহমেদ, ডাঃ ফয়সাল আহমেদ ও ডাঃ নাসরীন পারভীন।

এসময় আরো উপস্থিত ছিলেন, রেইনবো হাসপাতালের পরিচালক কবির হোসেন, এনামুল কাদের অপু, শাহীন আরাফাত, মিজান লিটন, ম্যানেজার রাসেলসহ হাসপাতালের সকল পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।

উল্লেখ্য: ২০২১ সালের আজকের দিনে হাসপাতালের পথচলা শুরু হয়, সেই থেকে অদ্য পর্যন্ত সুনামের সহিত এই প্রতিষ্ঠানটি চাঁদপুরের জনগণকে সেবা দিয়ে আসছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন