প্রকাশের সময়: শনিবার, ২২ মার্চ, ২০২৫ । ১:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে প্রয়াত যুবদল নেতার দুই সন্তানের দায়িত্ব নিলেন রুপন পাটোয়ারী

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে প্রয়াত যুবদল নেতার দুই সন্তানের দায়িত্ব নিলেন মানবিক নেতা উপজেলা বিএনপির সহ-সভাপতি, দানবীর, সমাজসেবক, শিক্ষা অনুরাগী মোঃ আবু ইউছুফ পাটোয়ারী রুপন।
তিনি শুক্রবার বিকেলে রাজাপুরা মাদ্রাসা প্রাঙ্গণে টামটা উত্তর ইউপি বিএনপি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে এই ঘোষণা দেন।
ওই সময় তিনি সাবেক শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউপি বিএনপির দুই নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক প্রয়াত মানিকের দুই সন্তান বড় ছেলে শান্ত ও ছোট ছেলে জুবায়েরকে পিতৃস্নেহে কোলে আগলে নিয়ে নগদ ১০ হাজার টাকা প্রদান করে এই দায়িত্বভার গ্রহণ করার অভিপ্রায় ব্যক্ত করেন।
তিনি মানবিক নেতা আবু ইউছুফ পাটোয়ারী রুপন আরো বলেন, আমি আগামীর রাষ্ট্রনায়ক ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের পক্ষে অল্প বয়সে অনাথ হওয়া বাচ্চাগুলোর লেখাপড়া ভরণপোষণ সহ যাবতীয় দায়িত্বভার যতটুকু সম্ভব পালন করব।
আপনারা তাদের ও আমার জন্য দোয়া করবেন।
ওই সময় শাহরাস্তি উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইউপির বিএনপি’র সকল স্তরে নেতৃবৃন্দ, কর্মী সমর্থকরাসহ এলাকার বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন