প্রকাশের সময়: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ । ১:২৮ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রাম থেকে সাঁতরে ১৯ দিনের মাথায় চাঁদপুর মোলহেডে রফিকুল

নিজস্ব প্রতিনিধি

কুড়িগ্রামের সীমান্তবর্তী ঝুনকারচর থেকে সাঁতরে ১৯ দিনের মাথায় গত ২২ মার্চ শনিবার বিকেলে চাঁদপুর মোলহেডে এসে পৌঁছান সিরাজগঞ্জের বেলকুচি এলাকার রফিকুল ইসলাম।

এ সময় তাঁকে স্বাগত জানান রফিকুলের স্ত্রী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার ও চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ।

রফিকুল ইসলাম বলেন, ‘সাঁতার কেটে নদী এবং নদী পাড়ের মানুষের সাথে পরিচিত হওয়াই ছিল আমার লক্ষ্য। দীর্ঘ এই নদী পথ সাঁতরিয়ে পাড়ি দিতে সার্বক্ষণিক সাহস যুগিয়েছেন আমার স্ত্রী নিশাত মজুমদার।’

রফিকুলকে স্বাগত জানান স্ত্রী নিশাত মজুমদার ও চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ।

সাঁতারু রফিকুল ইসলাম জানান, দেশের অভ্যন্তরের ৫৫০ কিলোমিটার নদীপথ সাঁতরে বঙ্গোপসাগর অতিক্রম করার লক্ষ্য নিয়েছেন তিনি। গত ২১ ফেব্রুয়ারি ভোরে কুড়িগ্রামের সীমান্তবর্তী ঝুনকারচর থেকে সাঁতার শুরু করেন। এরপর গতকাল শনিবার শরীয়তপুরের সুরেশ্বর চরআত্রা এলাকায় থেকে সকাল সাতটায় ফের সাঁতার শুরু করে বিকেল সাড়ে ৪টায় ২২ কিলোমিটার পদ্মা-মেঘনা নদীপথ পাড়ি দিয়ে চাঁদপুর মোলহেডে এসে পৌঁছান। টানা ১ মাস ১ দিনে তাঁর ৪০০ কিলোমিটার নদীপথ পাড়ি দেওয়া হয়।

রোববার ভোরে মেঘনা নদীর দীর্ঘ ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে চাঁদপুর বড়স্টেশন মোলহেড থেকে ফের সাঁতার শুরু করেন রফিকুল।

বঙ্গোপসাগর পর্যন্ত ৫৫০ কিলোমিটার নদীপথ সাঁতরে নতুন রেকর্ড গড়তে চান এই সাঁতারু।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন