প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ । ৫:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ঈদের আগে ও পরে থাকবে কঠোর নিরাপত্তা : ওসি আজিজুল ইসলাম

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি

মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের বাকি আর ৫/৬দিন। ঈদের আগে ও পরে শান্তিপূর্ণ পরিবেশে ঘরে ফেরা যাত্রীদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে থানা পুলিশ । ঘরে ফেরা যাত্রীরা যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য নেয়া হয়েছে সর্বস্তরের নিরাপত্তা প্রস্তুতি। এমন নিরাপত্তা থাকবে ঈদের পরেও। সড়ককে যাত্রী হয়রানি রোধ ও যানবাহনে অতিরিক্ত যাত্রী ওঠা বন্ধ, ছিনতাই ও মলম পার্টি দৌরাত্ম্য রোধসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম।

কচুয়ার বিভিন্ন মার্কেট, গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাস টার্মিনাল ও সড়কে অবস্থান করবে পুলিশ। পাশাপাশি সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নজরদারি করবে, যাতে কোনো প্রকার আইন-শৃঙ্খলার ব্যত্যয় না ঘটে।

এবার ঈদে দীর্ঘ ছুটি পাচ্ছেন সবাই। ঈদের টানা পাঁচ দিন সরকারি ছুটির সঙ্গে এবার আগে-পরে মিলছে স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি। আর এই ছুটি নির্বিঘ্নে কাটাতে জেলা ও উপজেলা পুলিশ বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নিচ্ছে।

ঈদ -উল -ফিতর উপলক্ষে জেলা, উপজেলায় নজরদারির জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন, গুরত্বপূর্ণ স্থাপনা, অফিস, ব্যাংক শপিংমলসহ ব্যাপক লোকসমাগম হয় এমন স্থানে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।

সড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসনসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার প্রবেশমুখে চেকপোস্ট বসানো হয়েছে। পবিত্র রমজান ও ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে ঈদ পূর্ববর্তী ও ঈদ পরবর্তী নিরাপত্তার ব্যাপারে সকল স্তরের পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম জানান, ঈদে ঘরে ফেরা যাত্রীদের নিরাপত্তায় উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাস টার্মিনাল ও সড়কে অবস্থান করবে পুলিশের সদস্যরা। রমজানে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণই নয়, একই সাথে ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা ও জাল টাকার অপব্যবহার রোধ করতে পুলিশ বদ্ধ পরিকর।

তিনি আরো বলেন ‘জনসাধারণের কেনাকাটার সুবিধার্থে মার্কেট ও বিপনিবিতান গুলোতে নিরাপত্তমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর মোবাইল টিম, ভিজিলেন্স টিমের সদস্যরা দায়িত্ব পালন অব্যাহত রাখছে।’ ফলে সর্বসাধারণ শান্তিপূর্ণভাবে এবার ঈদ উদযাপন করতে পারবে বলে তিনি আশাবাদী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন