প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ । ৮:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে খাদিমুল কোরআন মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও ইফতার মাহফিল

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজারে অবস্থিত খাদিমুল কোরআন মাদরাসার উদ্যোগে হিফজ সমাপ্তকারী হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ী প্রদান অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ)’ বিকালে মাদ্রাসা প্রাঙ্গনে উক্ত আয়োজনটি অনুষ্ঠিত হয়।

পাগড়ী প্রধান ও ইফতার মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসেবে বয়ান করেন দারুল ঈমান হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম ও হেফাজত ইসলাম চাঁদপুরের সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান ও জাফরাবাদ জামিয়া আরাবিয়াহ কাসিমুল উলুম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইলিয়াছ ফরিদীসহ অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ।

ইফতারের পূর্বে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অত্র মাদরাসা থেকে প্রতি বছরের ন্যায় এবছরও মোট ৮ জনকে ছাত্র ও ছাত্রীদের পাগড়ী প্রদান করা হয়। এরা হলেন, সিফাত হোসেন, নাঈম হোসেন, মুত্তাকিন, আলম হোসেন, মোহাম্মদ সায়েম।

আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির ও মুহতামিম হাফেজ মাওলানা কামরুল ইসলাম।

উল্লেখ্য যে, অত্র মাদ্রাসাটি প্রতিদিনই প্রায় ১৫০জন ছাত্র ও ছাত্রদের ইফতার করানো সহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজে ভূমিকা রেখে আসছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন