প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ । ১০:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আমরা চাইনা বাংলাদেশ আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হোক : অ্যাড. শাহাজান মিয়া

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের হাপানীয়া ২নং ওয়ার্ড বাংলাদেশ জামায়েত ইসলামীর ইফতার মাহফিল ও ওয়ার্ড কমিটির সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। ২৭ শে মার্চ বৃহস্পতিবার বিকালে আশিকাটি ইউনিয়ন হাপানীয়া বাইতুন নুর জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল ও ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান এবং চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শাহজাহান মিয়া।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, রমজান মাস তাকওয়া অর্জনের মাস। কিন্তু বিগত সাড়ে ১৫ বছর ইসলাম বিদ্বেষী সরকার তাকওয়ার পরিবেশ দিতে পারেনি। বিগত সরকার শিক্ষা থেকে শুরু করে সর্বক্ষেত্রে ইসলাম বিমুখ করতে চেয়েছে। আমরা এখন নতুন পরিবেশ পেয়েছি। আমাদের উচিত ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে আগামীর নতুন বাংলাদেশ গঠন করা।
আমরা চাইনা বাংলাদেশ আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হোক। আমরা চাই ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাজনীতি। রাজনীতিবিদদের সততা, ন্যায় পরায়ণতা ও জনগণের চিন্তাকে ধারণ করে রাজনীতি করতে হবে।
তিনি আরো বলেন কুরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই সকল প্রকারের অপরাধ নির্মূল করা সম্ভব হবে। আগামী দিনে সকলকে কুরআনের শাসন প্রতিষ্ঠার জন্য সর্বাত্নক প্রচেষ্টা চালানোর আহবান জানান।
ইফতার মাহফিলে আশিকাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নাসির খান এর সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ সভাপতি শেখ ফরিদ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আশিকাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী সহ সভাপতি ও এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফয়েজ আহমেদ মাস্টার, সহ সভাপতি ওয়াহিদুর রহমান উৎপল, আশিকাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক হাফেজ মাওঃ শাহ জাহান, সদর উপজেলার পূর্ব শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোঃ মাহবুবুর রহমান, জামায়েত ইসলামী নেতা মাহমুদউল্লাহ পাটওয়ারী, হাপানীয়া বাইতুন নুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ সোহাগ মজুমদার প্রমূখ।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আশিকাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ বখতিয়ার উদ্দিন সহ এলাকার সুধী সমাজ ও নানা শ্রেনীর মানুষ।
ইফতার মাহফিল অনুষ্ঠানে সবার সম্মতিক্রমে আশিকাটি ইউনিয়ন ২নং ওয়ার্ড জামায়েত ইসলামীর সভাপতি হিসাবে মো: মিজানুর রহমান খান, সহ-সভাপতি পদে মোঃ আবুল কাশেম গাজী, হাফেজ মিজানুর রহমান পাটোয়ারী, হাফেজ আব্দুল কাদের জিলানী, মোঃ আব্দুল ওহাব খান, মো: রফিকুল ইসলাম খান,  সেক্রেটারী পদে মোঃ হাসান মিজি ও প্রচার সম্পাদক পদে মোঃ ইউনুস খান, সহকারী প্রচার সম্পাদক পদে মোহাম্মদ শরীফ মুন্সী নির্বাচিত হয়েছে।
নির্বাচিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা জামায়েত ইসলামের সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন