প্রকাশের সময়: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ । ৮:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

১ মাস কোরআন শিখিয়ে পাঞ্জাবি উপহার দিল স্মৃতিময় যুব সংঘ

নিজস্ব প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রাপ্ত বয়স্ক মুসল্লিদের জন্য ফ্রিতে শুদ্ধ ভাবে কোরআন শিক্ষার আয়োজন করে চাঁদপুরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্মৃতিময় যুব সংঘ। এরপর মাসব্যাপী কোরআন শিক্ষায় অংশ নেওয়া মুসল্লিদের ঈদের জন্য দেয়া হয় নতুন পাঞ্জাবি উপহার।

ভিন্নধর্মী এই আয়োজনটি করা হয় চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের পূর্ব রামদাসদী‌ বাইতুল নূর জামে মসজিদে। এ উপলক্ষে ২৮ মার্চ শুক্রবার মাসব্যাপী কোরআন শিক্ষা কার্যক্রমের শেষ ক্লাস, দোয়া এবং ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শরিফুল ইসলাম গাজী। এতে সংগঠনের সকল সদস্য, প্রবাসী সারথীসহ সংশ্লিষ্ট সকলের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। পাশাপাশি এলাকার সকল কবরবাসীর মাগফেরাত কামনায় বিশেষভাবে দোয়া করা হয়।

দোয়া ও মোনাজাত শেষে কোরআন শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া ব্যক্তিসহ এলাকার শতাধিক মুসল্লির মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পাঞ্জাবি তুলে দেওয়া হয়।

এসময় সংগঠনের সকল সদস্য’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শরীফ শেখ, জহির মিয়া, সোহাগ শেখ সহ একাধিক মুসল্লী জানান, আমরা অনেকেই ছোটবেলায় মক্তবে কোরআন শিখেছি। বয়স বাড়র সাথে সাথে আল কুরআন পড়ার ক্ষেত্রে আমাদের কিছু ভুল-ভ্রান্তিও থাকতে পারে। আবার অনেকে আর্থিক অসচ্ছলতার কারণে অনেকেই ছোটবেলায় কোরআন শিক্ষা গ্রহণ করতে পারেনি।

তারা জানান, স্মৃতিময় যুব সংঘের উদ্যোগে আমাদের এলাকার মুসল্লিদের ১মাস ফ্রিতে শুদ্ধভাবে কুরআন শিক্ষা দেওয়া হয়েছে। আমরা এই কুরআন শিক্ষা কার্যক্রম অংশগ্রহণ করতে পেরে অনেক উপকৃত হয়েছি। এজন্য আমরা সংগঠনের সকলকে ধন্যবাদ জানাই।

স্মৃতিময় যুব সংঘের সদস্যরা জানান, আমাদের সংগঠনটি এলাকায় বিভিন্ন মানবিক কার্যক্রম করে আসছে। যার মধ্যে দরিদ্র ও অসহায় মানুষদের খাদ্য সহায়তা, নগদ অর্থ প্রদান, চিকিৎসা সহায়তা এবং অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দেওয়া। প্রতিটি ঈদ এবং রমজানে সুবিধাবঞ্চিত সব মানুষদের উপহার খাদ্য সহায়তা দিচ্ছি। পাশাপাশি প্রতি রমজানে আমরা এলাকার প্রাপ্ত বয়স্ক মুসল্লিদের শুদ্ধভাবে কুরআন শিক্ষার আয়োজন করে থাকি। আমাদের সংগঠনের এই কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য আমরা সকলের কাছে সহযোগিতা এবং দোয়া কামনা করছি।

উল্লেখ্য: পূর্ব রামদাসদী‌ বাইতুল নূর জামে মসজিদে (দাইম খান বাড়ির সামনে) মাসব্যাপী কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন মাওলানা শরিফুল ইসলাম গাজী ও হাফেজ মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান খান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন