প্রকাশের সময়: রবিবার, ৩০ মার্চ, ২০২৫ । ৭:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ছাত্র আন্দোলনের ১৪ ব্যক্তি পেল ঈদ শুভেচ্ছা 

মেঃ মাসুদ রানা
শাহরাস্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসুস্থ ১৪ শিক্ষার্থী, জনতা ও শ্রমিক পেল ইউএনও নিগার সুলতানার ঈদ শুভেচ্ছা।
শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা স্ব-শরীরে উপস্থিত হয়ে এ ঈদ উপঢৌকন সামগ্রী তুলে দেন আহতদের হাতে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিনের নির্দেশে এই কার্যক্রম পরিচালনা করা হয়। ওইদিন বিকেলে পৌর শহরের ঘুঘুরসাল মহল্লার সিএনজি চালক সাইফুল ইসলাম ও রেহেনা দম্পতির সন্তান সাব্বির হোসেন(১৪) বলেন, আমি জুলাই -আগষ্ট বিপ্লবের আন্দোলনে যোগ দিয়ে আমার হাত ভেঙ্গে যায়।
এখন কিছুটা সুস্থ রয়েছি। আজ এ উপহার পেয়ে আমি আনন্দিত বোধ করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের মধ্যে চিতোষী পূর্ব ইউপির আনোয়ার হোসেনের পুত্র ছাত্র মোঃ রাকিব হোসেন (শরীরে রাবার বুলেটে আক্রান্ত), সুচীপাড়া দক্ষিণ ইউপির কেশরাঙা গ্রামের মৃত শফিকের পুত্র হোটেল শ্রমিক মেহেদী হাসান (হাত ও পায়ে আঘাত, একটা পা ভেঙ্গে যায়), মেহের দক্ষিণ ইউপির পাক ফতেপুর গ্রামের জাকির হোসেনের পুত্র ছাত্র জেড, এইচ. এম মহিউদ্দিন জাবির (ডান চক্ষুর কোনায় রাবার বুলেটের আঘাতপ্রাপ্ত হন), চিতোষী পূর্ব ইউপির কালোচৌঁ গ্রামের মো: কবির হোসেনের শ্রমিক পুত্র মোঃ রায়হানের (রাবার বুলেট, ঘাড়ে ২টার আঘাত লেগেছে), রায়শ্রী উত্তর ইউপির খামপাড় উনকিলা গ্রামের আবুল কালাম পুত্র হোটেল শ্রমিক নাজমুল হাসান (শরীরের বিভিন্ন স্থানে রাবার বুলেটের আক্রান্ত), রায়শ্রী দক্ষিণ খিলাবাজার এলাকার আবুল কালামের পুত্র মোঃ মহসিন অটোচালক (শরীরের বিভিন্ন জায়াগায় ৪০টি রাবার বুলেটের আক্রান্ত),রায়শ্রী উত্তর ইউপির দাদিয়াপাড়া- উল্লাশ্বর এলাকার মোস্তফা কামালের পুত্র আল আমিন ছাত্র (রাবার বুলেটে আক্রান্ত, বর্তমানে কানের ভিতরে ০১টি বুলেট রয়ে গেছে, অপারেশন করতে হবে), সূচীপাড়া দক্ষিণ ফেরুয়া গ্রামের গোলাম রহমানের পুত্র বেসরকারি কর্মচারী মন্তাছির বিল্লাহ (ডান পায়ে বিভিন্ন স্থানে রাবার বুলেট ও পিটুনী), টামটা উত্তর ইউপির রাড়া উয়ারুক আমিন আখন্দের পুত্র মো: নবী হোসেন গ্রীল মিস্ত্রী (মাথা, সীনা, গলা ও রানে ছোর্রা গুলি, শরীরে এখনও আছে), রায়শ্রী দক্ষিণ ইউপির উনকিলা তাইজুল ইসলামের পুত্র মো: হামিমছাত্র (পায়ে গুলি লাগে এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে গেছে), মেহের দক্ষিণ ইউপি পাক ফতেপুর গ্রামের আবুল হোসাইনের পুত্র আবদুল্লাহ মুহাম্মদ যুবায়ের পুত্র (রাবার বুলেট ডান হাতের কনুইতে এবং ডান দিকে বুকে আঘাত), চিতোষী পূর্ব ইউপি গ্রামের মনরঞ্জন চন্দ্র শীল পুত্র কমল চন্দ্র শীল ব্যবসীকে (ঘাড়ে গুলি, অপারেশন করা হয়েছে), রায়শ্রী উত্তর ইউপি খামপাড় মোঃ রশিদের পুত্র  ইনজাম হোসেন সাহেদ ছাত্র (শরীরের রাবার বুলেট আক্রান্তকে এই শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
ওই সময় উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা জানান, আহতের ঈদের শুভেচ্ছা তাদের হাতে তুলে দেয়া হয়েছে। ওই সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিনসহ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন