প্রকাশের সময়: রবিবার, ৩০ মার্চ, ২০২৫ । ৮:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

২ শ’ অসহায় পরিবারের মাঝে মানবতার হাত ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি

ইসলামিক ও সামাজিক সংগঠন মানবতার হাত ফাউন্ডেশনের (এসএইচকে) পক্ষ থেকে চাঁদপুরে ২ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার  (৩০ মার্চ ) সকালে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নের খান বাড়িতে এ আয়োজন করা হয়।

এ সময় এলাকার দুই শতাধিক অসহায়, অসচ্ছল ও দরিদ্র পরিবারকে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উপহারের প্রতিটি প্যাকেটে ছিলো, পোলার চাল, ডাল, তেল, চিনি, দুধ, সেমাই, কিসমি, আলু, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্যপন্য।

ঈদ উপহার বিতরণ কার্যক্রমের সার্বিক তত্বাবধানে ছিলেন ইসলামিক ও সামাজিক সংগঠন মানবতার হাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং বিশিষ্ট সমাজ সেবক মো. শাহাদাত হোসেন খান।

একই সাথে লক্ষীপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের বিশেষ ঈদ উপহার (নগদ অর্থ) প্রদান করা হয়। ঈদ সামগ্রী বিতরণপূর্বক সংগঠনের সকল সদস্য, তাদের পরিবারসহ দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও অত্র এলাকার সকল কবরবাসীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা বিলাল হোসেন।

মানবতার হাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং বিশিষ্ট সমাজ সেবক মো. শাহাদাত হোসেন খান বলেন, ছোট বেলা থেকেই আমি দেশ এবং মানবতার কল্যাণে কাজ করার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন থেকেই মানবতার হাত ফাউন্ডেশন গড়ে তুলেছি। এই সংগঠনের উদ্যোগে আমরা অসহায় অসচ্ছল দরিদ্র মানুষের জন্য কাজ করি‌। গত কয়েক বছর ধরে আমরা এই এলাকার সুবিধা বঞ্চিত মানুষদের খাদ্য ও অর্থ সহায়তা দিচ্ছি। এছাড়াও গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদানসহ যেকোনো দুর্যোগে তাদের পাশে থেকেছি।

মো. শাহাদাত হোসেন খান বলেন, এসব মানিক কাজে সংগঠনের সদস্যদের পাশাপাশি আমার পরিবারের সদস্য, প্রতিবেশী, আত্মীয়-স্বজন এবং ব্যবসায়ী বন্ধুরা সহযোগিতা করছেন। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেইসাথে সকলের কাছে দোয়া কামনা করছি, যাতে করে আমরা আগামীতেও মানবতার হাত ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি।

ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে এলাকার মুরব্বি মোঃ বাচ্চু খান, মোঃ ফারুক খান, মোঃ মিজান খান, মোঃ মাসুদ খান, জুলফিকার উকিল, মোঃ মুজিবুর রহমান খান, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আরিফ হোসেন, মাওলানা ইয়াসিন আরাফাত, মাওলানা খাজা আহম্মদ, হাবিবুর রহমানসহ ইউনিয়নের আলেম-ওলামা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন