প্রকাশের সময়: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫ । ১২:৫৯ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রামপুরে আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ

মাসুদ হোসেন
শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ এবং ঈদ সামগ্রী বিতরণ করেছেন অলাভজনক ও অরাজনৈতিক সামাজিক সংগঠন আলোর দিশারী ফাউন্ডেশন।
রবিবার (৩০ মার্চ) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের বদরখোলা বাজারস্থ সংগঠনটির কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পরে এদিন সন্ধ্যায় ইউনিয়নের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষের ঘরে এ ঈদ উপহারগুলো পৌছে দেন আলোর দিশারী ফাউন্ডেশনের একঝাঁক যুবক।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্যদের নিজস্ব অর্থায়নে উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য শাহাদাত হোসেন জুয়েল, আরিফুর রহমান মামুন, ইঞ্জিনিয়ার মাঈনুল ইসলাম সোহেল, আরিফ হোসেন, কামরুজ্জামান সুমন, আবু নাঈম, হাবিবুর রহমান হিমেল, সমাজসেবক আজিজুর রহমান সুমন ও গাজী সিফাত সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।
জানা যায়, গত এক বছর আগে প্রতিষ্ঠিত এ সংগঠনটির উদ্যোগে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি নানা কার্যক্রমে ভূমিকা রেখে খুব অল্প সময়ে ব্যাপক সুনাম অর্জন করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন