বাংলাদেশ জামাতে ইসলামীর ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও সংখ্যালঘু এক হিন্দু বোনের বিয়েতে আর্থিক সহযোগিতা প্রদান করে সংগঠনটি।
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অন্তর্গত ঐতিহ্যবাহী আড়ুলি মুন্সি বাড়ি দারুস সালাম জামে মসজিদ মাঠে একই ওয়ার্ডের সর্বতারা গ্রামের অসহায় এক হিন্দু বোনের বিয়ের জন্য ৫নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
অনুদানের বিষয়টি পরিবারের সম্মানার্থে সংবাদে উল্লেখ করা হয়নি।
অনুদান প্রদান করেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন, ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো: দাউদ হায়দার, ঐতিহ্যবাহী আড়ুলি মুন্সি বাড়ির কৃতি সন্তান জামায়াতে ইসলামীর নিবেদিত প্রাণ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ইয়াসিন মুন্সী ও জামায়াতে ইসলামীর শাহীন স্কুল এন্ড কলেজের প্রবীণ শিক্ষক মো: দেলোয়ার হোসেন মুন্সি, ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো: আনোয়ার হোসেন।
এছাড়াও জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকসহ অন্যান্যরা ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এবং হিন্দু বোনের বিয়ের জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি