প্রকাশের সময়: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫ । ১০:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দুর্নীতিবাজদের জাতীয়ভাবে বয়কট করতে হবে : জয়নাল আবেদীন

নিজস্ব প্রতিনিধি
হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি মোহাম্মদ রেহান উদ্দিন পেদা ও সেক্রেটারি হিসেবে মোহাম্মদ আকতার হোসেন সর্দারের নাম ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান বাজার এই সম্মেলনের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪নং নীলকমল ইউনিয়ন শাখা।
দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন।
তিনি বলেন, আমরা দেশের নাগরিক হিসেবে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের দায়বদ্ধতা রয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ মানবতা নিয়ে কাজ করে এবং দেশের জাতীয় সংকটে বিশেষ করে করোনা কালীন মহাসংকট, বন্যা দুর্যোগের মহা মুসিবতে ইসলামী আন্দোলনের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তাই দেশের এই রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্য আমাদের সকল নেতা কর্মী এবং দেশের সকল শান্তিকামি মুক্তিকামী মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে সেই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, রাষ্ট্র, সংসদ ও সংবিধান কেন তৈরি হয়েছে? জনগণের শান্তি ও নিরাপত্তার জন্যই তৈরি হয়েছে। জনগণের কল্যাণের জন্য তৈরি হয়েছে। যে রাষ্ট্রকাঠামো জনগণকে শান্তি ও মুক্তি দিতে পারে না সে রাষ্ট্র কাঠামো অবশ্যই পরিবর্তন করতে হবে। যে সংবিধান মানুষের মধ্যে বৈষম্য দূর করতে পারেনা সে সংবিধান সংস্কার করতে হবে।
যে নির্বাচন পদ্ধতি জনগণের ভোটের অধিকার দিতে ব্যর্থ হয়েছে সে নির্বাচন পদ্ধতিও পরিবর্তন করতে হবে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবী হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে পি আর বা সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন করা। নির্বাচন পি আর এ হলে সকল নাগরিক তাদের ভোটের অধিকার ফিরে পাবে, এলাকায় এলাকায় রাজনৈতিক দৈত্য দানব তৈরি হবে না, মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে।
ভোট কেনাবেচা বন্ধ হবে, আমরা চাই দেশের সাধারণ মানুষ আর রাজনৈতিকভাবে ধোকায় না পড়ুক। তাদের নিজেদের নাগরিক অধিকারের জন্য তারা সচেতন হোক। দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে দুর্নীতিবাজদের জাতীয়ভাবে বয়কট করতে হবে। ইহা ছাড়া দেশ দুঃসাশন ও দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে না
ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪নং নীলকমল ইউনিয়ন সভাপতি মোহাম্মদ রেহান উদ্দিনের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা গাজী মোহাম্মদ হানিফ, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি আমির হোসেন বিননুরী, সহ প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক এইচ এম নিজাম, হাইমচর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার মাওঃ মোঃ শফিউল্লাহ, সেক্রেটারি মোঃ ফখরুল ইসলাম শিমুল, মোঃ নুরুল ইসলামসহ ইউনিয়ন ওয়ার্ডের দায়িত্বশীল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে প্রধান অতিথি ইউনিয়নের বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে মোহাম্মদ রেহান উদ্দিন পেদা সহ সভাপতি মোহাম্মদ আলমগীর সরদার ও সেক্রেটারি হিসেবে মোহাম্মদ আকতার হোসেন সর্দার এর নাম ঘোষণা করেন। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্ত হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন