প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ । ৭:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ল’ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ মিছিল

সাইদ হোসেন অপু চৌধুরী

গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁদপুরে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার ৮ এপ্রিল ২০২৫ সকালে চাঁদপুর জেলা আদালত প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল পূর্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. শেখ আবুল খায়ের সালেহের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন কোষাধ্যক্ষ অ্যাড. মামুন হোসেন মিয়াজী।

বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, সিনিয়র আইনজীবী অ্যাড.নাজিমুল্লা বাপ্পি, অ্যাড.দেলোয়ার হোসেন প্রধানীয়া, ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক অ্যাড. আবদুল কাদের খান প্রমুখ। উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান, সিনিয়র আইনজীবী অ্যাড. নুরুল আমিন খান আকাশ সহ আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীরা।

প্রতিবাদ সমাবেশ শেষে জেলা জজ আদালত চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন