প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ । ৯:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বৃদ্ধা মরিয়মের গলা কাটল কে?

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে গলাকাটা অবস্থায় মরিয়ম বেগম (৬৮)নামের এক বৃদ্ধা নারীকে উদ্ধার করা হয়েছে।
পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার শুচিপাড়া উত্তর ইউপির ভবানীপুর গ্রামের পাটোয়ারী বাড়িতে এই ঘটনা ঘটে।
গলাকাটা বৃদ্ধা ওই ইউপির হাড়াইরপাড় গ্রামের পাটোয়ারি বাড়ির সিরাজুল ইসলামের স্ত্রী।
আহতের পরিবার, স্থানীয় বাসিন্দা, পুলিশ জানায়, ওই বৃদ্ধা মরিয়ম বেগমের স্বামীর মৃত্যুর পরে তিনি একই ইউপির ভবানী গ্রামের মেয়ের সংসারে বসবাস করছিলেন।ওইদিন হঠাৎ করে বৃদ্ধা মরিয়মকে তার স্বজন ও স্থানীয়রা গলাকাটা অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।
এ প্রসঙ্গে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আফতাবুল আলম হিরো বলেন, রোগী গলায় ব্লেটদিয়ে দিয়ে কাটার চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাশার বলেন, বৃদ্ধার আচরণ ও প্রাথমিক তদন্তে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও ভিকটিমের কন্যা কুলসুমের সঙ্গে কথা বলে একই বক্তব্য পাওয়া যায়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন