প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ । ৯:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

নীলকমলে জাটকা নিধনকালে আটক ৪

মোঃ সাজ্জাদ হোসেন রনি
হাইমচরে নীলকমল নৌপুলিশ ফাঁড়ির অভিযানে জাটকা ধরার অপরাধে ৪ জেলেকে আটক করা হয়েছে। ১০ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় নীলকমল ইউনিয়নের মাঝির বাজার সংলগ্ন মেঘনা নদীতে তাদের আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরন করা হয়।
নীলকমল নৌপুলিশ ফাঁড়ির সূত্রে জানাজায়, নীলকম নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কংকন বিশ্বাসের নির্দেশে এসআই জাকির হোসেন,এস আই আজিজুল হাকিম ও এসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২০০ মিটার কারেন্ট জাল ও নৌকা সহ ৪ জেলেকে আটক করেন।
আটককৃতরা হলেন, শরীয়তপুর সখিপুরের রফিক খানের ছেলে সুমন খান (২২), শুক্কুর খান (২০), একই এলাকার আঃ মালেকের ছেলে কবির মিয়া (২০) ও জহিরুল ইসলামের ছেলে শাকিল বেপারী (১৯)।
আটককৃতদের বিরুদ্ধে জাটকা নিধন আইনে মামলা ধায়ের করে আদালতে প্রেরন করা হয়।
নীলকমল নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কংকন বিশ্বাস জানান, দেশের সম্পদ রক্ষায় নীলকমল নৌপুলিশ সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে। আমাদের ধারাবাহিক  অভিযান চলমান রয়েছে। গতকালকের অভিযান জাটকা নিধন করার সময় আমাদের টিম ৪ জেলেকে আটক করেছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। দেশের সম্পদ রক্ষায় আমরা আমাদের যায়গায় সতর্কতার সাথে কাজ করছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন