শাহরাস্তিতে চলতি এসএসসি সমমানের বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৬২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া সমগ্র উপজেলাযর ১০ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের তরফ থেকে সকল ধরনের প্রস্তুতি পূর্ব থেকে সম্পন্ন করা হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের চলতি এসএসসি, এসএসসি (ভোকঃ), দাখিল (দাখিল ভোকঃ) ২০২৫ পরীক্ষায় সাতটি পরীক্ষা কেন্দ্রে ২ হাজার ৮ শ’ ৬৮ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিলেন। তার মধ্যে ২ হাজার ৮ শ’ ২৪জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার ফলে ওই ৭টি কেন্দ্রে ৪৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে। নিজমেহের এসএসসি ভোকেশনাল কেন্দ্রে ৮৪ জন পরীক্ষার্থী স্থলে ৮৩ জন অংশগ্রহণ করেন, এতে ১ জন অনুপস্থিত ছিলেন।
শাহরান্তি-১ (দাখিল) কোড নং ৬৭৯, ভোলদিঘী কামিল মাদ্রাসা শাহরান্তি-১ (দাখিল) কেন্দ্রে ৪৯৭জন পরীক্ষার্থীর স্থলে ৪৮৬ অংশগ্রহণ করেন, ১১জন পরীক্ষার্থী অনুপস্থিত।
শাহরাস্তি-২(দাখিল) কোড নং ৬৮৬, নুনিয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসাকেন্দ্রে ২০৭ জন পরীক্ষার্থীর স্থলে ২০১ অংশগ্রহণ করেন, ৬জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকেন।
এছাড়া এসএসসি কেন্দ্র/ভেন্যুর নাম শাহরাস্তি-১ কোড নং-৩৪৫ শাহরাস্তি বহুমুখি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৮৬ জন পরীক্ষার্থীর স্থলে ৪৮১ অংশগ্রহণ করেন, ৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত। শাহরাস্তি,-২, কোড নং- ৩৪৬, চিতোষী আর এম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৩৮ জন পরীক্ষার্থীর স্থলে ৪৩১ অংশগ্রহণ করেন, ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত।
শাহরাস্তি,-৩, কোড নং- ৩৪৭, সুচীপাড়া উচ্চ বিদ্যালয়কেন্দ্রে ৬৮৬ জন পরীক্ষার্থীর স্থলে ৬৭৪ অংশগ্রহণ করেন, ১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত।শাহরাস্তি,-৪, কোড নং- ৩৪৮, সুয়াপাড়া জিকে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৩৫ জন পরীক্ষার্থীর স্থলে ২২৮ অংশগ্রহণ করেন, ৭জন পরীক্ষার্থী অনুপস্থিত।
শাহরাস্তি,-৫, কোড নং- ৬৬০১৬, নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৭২জন পরীক্ষার্থীর স্থলে ৫৬৪ অংশগ্রহণ করেন, ৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত। শাহরাস্তি,-৬, কোড নং-৩৫৬ ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৫১জন পরীক্ষার্থীর স্থলে ৪৪৬ অংশগ্রহণ করেন, ৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়ে যায়। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশ্রাফ খান গণমাধ্যমকে জানান,পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

মোঃ মাসুদ রানা