শাহরাস্তিতে পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ উদযাপনে উপজেলা প্রশাসনের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার সভাপতিত্বে সভার কাজ সম্পন্ন হয়।
ওই সময় সভাপতি দিবসটি পরিপালনে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার পিপিএম (বার), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাকসুদুর রহমান, জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আয়েশা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মোহাম্মদ আলী আশরাফ খান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোঃ মাহফুজুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ আবু ইসহাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, সমবায় অফিসার মোঃ মোতালেব খান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামসুল আমিন, উপজেলা আইসিটি অফিসার মোঃ শাহজাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল, উপজেলা প্রকৌশলী সৌরভ দাস, পৌরসভার প্রধান সহকারী মোঃ নজরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তুলষী দেবনাথ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, মোহাম্মদ মেজবাহ উদ্দিন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া, উপজেলা খাদ্য পরিদর্শক মোহাম্মদ ফায়দুল্লাহ মিয়া প্রমুখ।

মোঃ মাসুদ রানা