প্রকাশের সময়: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ । ১২:১৩ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

ফিলিস্তিনের উপর ইজরায়েলের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বাবুরহাটে বিক্ষোভ মিছিল

গাজী মোহাম্মদ মহসিন

অরাজনীতিক অলাভজনক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন আল হিলাল ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকায় ফিলিস্তিনের উপর সন্ত্রাসী ইজরায়েলের আগ্রাসন ও গনহত্যার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) পবিত্র জুম্মার নামাজের পর বাবুরহাট মতলক পেন্নাই সড়কের কালিভাংতি এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাবুরহাট বাজার ও মতলব রোডের মাথায় সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

বিক্ষোভ মিছিলে বাবুরহাট অঞ্চলের সর্বস্তরের তৌহিদী জনতা, আশিকাটি ইউনিয়নের হোসেনপুর, দক্ষিন রালদিয়া ও আদর্শ মুসলিম পাড়ার, কালিভাংতি সংলগ্ন এলাকার সাধারণ মুসল্লীসহ দক্ষিন রালদিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক উক্ত বিক্ষোভে অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল শেষে বাবুরহাট মতলব রোডের মাথায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাবুরহাট কেন্দ্রীয় জামে মাসজিদের খতীব মূফতি ফারুক আহমেদ, দক্ষিন রালদিয়া মাদ্রাসার মুহতামিম মাও. হাবিবুর রহমান, আল হিলাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ইয়াছিন ফরহাদ রাসেল, পৌর ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাবুল মাল, বাবুরহাট বাজার পরিচালনা কমিটির সদস্য মেহেদী হাসান মাল, ব্যবসায়ী কাউছার পাটওয়ারী, জসিম উদ্দিন মাল প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বাবুরহাটের আশে পাশের বিভিন্ন মসজিদের সম্মানিত খতীবসহ ধর্মপ্রান মুসল্লীগন উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলে বক্তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা, অবৈধ দখলদার ইসরায়েলের আগ্রাসন ও গনহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহবান ও ইসরাইলি পণ্য বয়কাটের আহ্বান জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন