বাংলা ১৪৩২ সন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন মহামায়া-৯৭ ব্যাচ ফাউন্ডেশন।
রবিবার (১৩ এপ্রিল) রাতে ফাউন্ডেশন থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
শুভেচ্ছা বাণীতে অলাভজনক ও অরাজনৈতিক এ সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্যরা জানান, বর্ষ পরিক্রমায় আবহমান বাংলার আঙ্গিনায় বঙ্গাব্দ ১৪৩১ শেষে এসেছে ১৪৩২। শুভ নববর্ষ। বাংলা নববর্ষের এই আনন্দঘন দিনে আমরা মহামায়াবাসী সহ চাঁদপুরবাসীর সকল মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফেলে আসা বছরের সব শোক-দুঃখ-জরা দূর হোক, নতুন বছর নিয়ে আসুক সুখ ও সমৃদ্ধি-এ প্রত্যাশা করি।
শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, আবহমান কাল থেকে বাংলা নববর্ষ বাঙালি ঐতিহ্যে লালিত সর্বজনীন উৎসব। দিনটি সবাইকে প্রবলভাবে আপ্লুত করে এবং পুরাতনকে পেছনে ফেলে সামনে এগিয়ে চলার প্রেরণা যোগায়।
আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কৃষি, ব্যবসা, পার্বণসহ পারিবারিক ও সামাজিক জীবনে বাংলা সনের ব্যবহার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বাঙালির জীবনে বাংলা নববর্ষের আবেদন তাই চিরন্তন ও সর্বজনীন। পরিবেশে বলতে চাই আজ প্রভাতে নবীন সূর্যোদয়, আকাশে বাতাসে নতুন স্বপন, ভাবি কল্যাণ অনুক্ষণ!

প্রিয় চাঁদপুর ডেস্ক