প্রকাশের সময়: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ । ৮:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কচুয়ায় নববর্ষ উদযাপন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

‘মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা’ এ প্রতিপাদ্য নিয়ে কচুয়ায় বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় বর্ষবরণ উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরীর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে কচুয়া বিশ্বরোড এলাকাসহ বিভিন্ন স্থানে প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ হলরুমে মনোজ্ঞ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিলিত হয়।

এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করে।

এসময় সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেজবাহ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল রানা, কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল আলম,উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী আব্দুল আলীম লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকার, একাডেমিক সুপার ভাইজার একেএম সোহেল রানা, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ কামরুজ্জামান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম,কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক এমদাদ উল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান , সাংবাদিক, সুশীল সমাজ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রায় দেশের কৃষিজীবী সাধারণ মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতি থেকে উৎসারিত লোক ও কারুশিল্পের ঐতিহ্যকে তুলে ধরেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন