প্রকাশের সময়: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ । ৯:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

হাইমচরে উপজেলা বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

মোঃ সাজ্জাদ হোসেন রনি
১৪৩২ বাংলা নববর্ষকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপি’র উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা সদর আলগী বাজারে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারীর নেতৃত্বে এই শোভাযাত্রাটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পরে বিকালে স্থানীয় আদর্শ শিশু শিক্ষা নিকেতন প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তাহের সরদার এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিউদ্দিন স্বপন বেপারীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন লোকজ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন আগত দর্শক ও দলীয় কর্মীরা।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, বৈশাখের দ্বিতীয় এবং তৃতীয় দিনেও উপজেলা বিএনপি’র পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বৈশাখী শোভাযাত্রার পরিচালনা করেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ গাজী।
শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, মিজানুর রহমান শেখ, খোরশেদ আলম কতোয়াল, সরদার আবু তাহের, বিল্লাল হোসেন আখন, আব্দুল কুদ্দুস মেহনতি সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বর্ষবরণের এই অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন