প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ । ৫:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ম্যাজিস্ট্রেট দেখে কবুল না বলে পালালেন বর

মোঃ মাসুদ রানা

প্রশাসনের হস্তক্ষেপে আটকে গেল শিক্ষার্থীর বাল্যবিয়ে

শাহরাস্তিতে প্রশাসনের হস্তক্ষেপে আটকে গেল দশম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর  বাল্যবিয়ে।

মঙ্গলবার ১৫ এপ্রিল শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার ভূমি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, বাল্যবিবাহের খবর শুনে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহি ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার নির্দেশে উপজেলার চিতোষী পশ্চিম ইউপির হাড়িয়া গ্রামের দোয়াবাড়িতে একটি অভিযান পরিচালনা করে প্রশাসন।

ওই অভিযানের বিষয়টি বরপক্ষ টের পেয়ে পালিয়ে যায়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার স্থানীয় জনপ্রতিনিধি এলাকার বিশিষ্টজন এবং ওই বাড়ির ব্যক্তিবর্গদের নিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেয়।

বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া দশম শ্রেণীতে পুড়ুয়া মেয়ের মা তার মেয়ের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দিবে না বলে অঙ্গীকার প্রদান করেন।

উক্ত বাল্যবিবাহটি বন্ধ কাজে সহযোগিতা করেন শাহরাস্তি থানার পুলিশ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন