প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ । ৭:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে প্রশাসনের ১৪৩২ বঙ্গাব্দ নববর্ষ উদযাপন

মোঃ মাসুদ রানা
এবার পহেলা বৈশাখ উচ্ছ্বাসে মেতে উঠেছেন শাহরাস্তির মানুষ। সরকারি বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানমালায় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সমবেত হয়ে ভিড় জমায়।
সকালে ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানের সুর দিয়ে বৈশাখকে আগমন জানানো হয়। এরপর দিনভর ছিলো নানা অনুষ্ঠানমালা।
এবার শাহরাস্তি  উপজেলা প্রশাসনের পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ নববর্ষ আড়ম্বর উৎসবমুখর পরিবেশে উদযাপনে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করেন।
সোমবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে নববর্ষের বর্ণিল শোভাযাত্রাটি পৌরশহর মেহের কালীবাড়ি বাজার এলাকা প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে এসে শেষ হয়।  উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়।
তিনি বক্তব্য বলেন, আবহমানকাল ধরে বাঙালি ঐতিহ্যের দারকবাহক এ পহেলা বৈশাখ। এবার ২৪ বিপ্লবে বাঙালি সংস্কৃতির এ ঐতিহ্যটি তরুণদের অংশগ্রহণে আরো সমৃদ্ধশালী হয়েছে। বৈশাখ এলেই আমাদের বাঙালি ঐতিহ্যর কথা স্বরন করিয়ে দেয়।
আগামী নতুন প্রজন্মকে বাঙালির ঐতিহ্য জানান দিতে আমাদের এ প্রজন্মকে দায়িত্ব গ্রহণ করতে হবে। পরিশেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
উপজেলা আইসিটি অফিসার মোঃ শাহজাহানের সঞ্চালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাসার পিপিএম (বার), উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আক্তার হোসেন পাটোয়ারী, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপি নেতা মোস্তফা কামাল, মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ গোলাম মোস্তফা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন মিয়াজী।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাকসুদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার, মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল সাদাফ, উপজেলা প্রকৌশলী সৌরভ দাস, সমাজসেবা অফিসার মোঃ আবু ইসহাক, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সামসুল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, সমবায় অফিসার মোহাম্মদ মোতালেব খান, প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আখন্দ, দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ শাহজাহান, উপজেলা ফায়ার সার্ভিস এর স্টেশন মাস্টার মোঃ মাহফুজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা তুলসী রাণী দেবনাথ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, বিশিষ্ট জন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা প্রশাসনের তরফ থেকে বৈশাখী মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন