প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ । ৭:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কচুয়ায় ৮ বছরের শিশু কন্যাকে শ্লীলতাহানির অভিযোগ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়া গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামের ৮ বছরের এক শিশু কন্যাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে ওই গ্রামের মজুমদার বাড়ির শিশুর পিতা বাদী হয়ে কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে শিশুর বাবা জানান ,আমার শিশু কন্যা চাপাতলী লতিফিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী। মাদ্রাসার সামনে মাসুদ ভ্যারাইটিজ নামক দোকানে কেনাকাটার জন্য গেলে দোকানের মালিক মাদ্রাসা সংলগ্ন বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে মাসুদ মজুমদার প্রায় আমার শিশু কন্যাকে গায়েসহ স্পর্শকাতর স্থানে হাত দেয়।

স্থানীয় লোকজন সামাজিক ভাবে মাসুদকে শালিস দরবার করে তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করলেও সতর্ক না হয়ে পূর্বের ন্যায় ১০ এপ্রিল দুপুরে মাদ্রাসার থেকে দোকানে কেনাকাটা করার জন্য গেলে দোকানে ভিতরে নিয়ে বিক্রৃত যৌন লালসার চরিতার্থ করার উদ্দেশ্যে মেয়ের গালে ধরে চুমু দেওয়াসহ তার স্পর্শকারত স্থানে হাত দেয়। আমার মেয়ে মাদ্রাসা ছুটির শেষে বাড়ীতে এসে মাসুদ মজুমদারের কার্যকলাপের ব্যাপারে আমার স্ত্রী ও আমাকে জানায়।

তিনি আরো বলেন, প্রতিনিয়ত মাসুদ মজুমদার আমার ছোট শিশু কন্যাকে মাদ্রাসা আসলে বড় ধরনের ক্ষতিসাধন করবে বলে হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন। আমার মেয়ে নিরাপত্তাহীনতার কারণে মাদ্রাসা আসা-যাওয়া বন্ধ করে দিয়েছে। আমি প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে ন্যায়বিচার দাবি করছি।

বিবাদী মাসুদ মজুমদার বলেন, আমাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করছেন। আমি মাদ্রাসার সামনে ব্যবসা-বাণিজ্য করি। অন্যান্য মেয়েদের সাথে এই মেয়ে আমার দোকান থেকে কেনাকাটা করে দোকানে বাহির থেকে চলে যাই। কখনো এ মেয়েকে আমার দোকানে ভিতরে আনা হয়নি,সে দোকানের ভেতরে আসেনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম জানান, শিশুর বাবার লিখিত অভিযোগ তদন্তদের মাধ্যমে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন