কুয়েতের সড়কে প্রাণ গেল আলফু মিয়া (৬৫) নামে চাঁদপুরের এক প্রবাসীর।
তাঁর বাড়ি জেলার হাজীগঞ্জ বড়কুল পূর্ব ইউনিয়নের নাটেহরা হাজী বাড়ির বাসিন্দা। তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
জানা গেছে, কুয়েতের স্থানীয় সময় সোমবার (১৪ এপ্রিল) বিকালে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ি আলফু মিয়াকে চাপা দেয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলফু মিয়ার মরদেহ আইনি ব্যবস্থা শেষে বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী স্বজনরা।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. জহির হোসেন বলেন, আলফু মিয়ার পরিবারের সদস্যরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি দীর্ঘ দুই যুগেরও বেশি সময় কুয়েতে অবস্থান করছেন।

নিজস্ব প্রতিনিধি