প্রকাশের সময়: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫ । ২:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়ায় নিহত হাজীগঞ্জের প্রবাসী রবিউলের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি

মালয়েশিয়ায় নিহত প্রবাসী রবিউল আঠিয়ার লাশ মৃত্যুর ১১দিন পর দেশে পৌছেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার লাশটি গ্রহণ করে স্বজনরা। তিনি চাঁদপুরের হাজীগঞ্জের পূর্ব রাজারগাঁও গ্রামের আব্দুল কাদের আঠিয়ার ছেলে।

গতকাল (১৬ এপ্রিল) সকালে নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাঁকে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এর আগে তিনি গত ৪ এপ্রিল (শুক্রবার) বিকালে মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

পারিবারিক স্বচ্ছলতার আশায় রবিউল আঠিয়া ঋণ করে মালয়েশিয়া গিয়েছিলেন। কিন্তু ঋণ পরিশোধের আগেই তিনি মৃত্যুবরণ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন