শাহরাস্তিতে চলতি অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে আউশ ধানের উফশী বীজ ব্যবহারের মাধ্যমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১হাজার ৩শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
কৃষি সমৃদ্ধি এ প্রতিপাদ্যকে সামনে রেখে, বুধবার ১৬ এপ্রিল সকালে শাহরাস্তি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অত্র কার্যালয়ের মিলনায়তনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় কৃষিবিদ উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তারের স্বাগত বক্তব্যে এতে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করে বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আপনাদের চাষাবাদ বেগবান করার লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে এই কৃষি উপকরণ দেওয়া হয়েছে। অবশ্যই এ উপকরণকে কাজে লাগিয়ে ফসলের উৎপাদন বৃদ্ধি করবেন। এতে করে আপনাদের অভাব গুছিয়ে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ, উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাবেক উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র দাস, বর্তমান নিবাস চন্দ্র দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইউনুছ পাটোয়ারী, বলরাম দাস, মুকবুল হোসেন, মো: শাফয়েত হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরে কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ সুবিধাভোগী প্রান্তিক পর্যায়ে কৃষক উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কৃষি কর্মকর্তা আয়শা আক্তার জানান, কৃষি বান্ধব সরকার দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের অবস্থার উন্নতির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের উফশী বীজ ও সার ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য ১ হাজার ৩ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে।
এ মৌসুমে প্রতিজন কৃষক ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি হারে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এতে ১৩.০০ .মেট্রিক টন ডিএপি সার, ১৩. ০০ মেট্রিক টন এমওপি সার, ও ৬.৫ মেট্রিক টন ধান বীজ বিতরণ করা হয়েছে।
যার রাজস্ব বরাদ্দ ৯ লক্ষ ৭৮ হাজার, ২ শত ৫০ টাকা।

মোঃ মাসুদ রানা