প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫ । ৫:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় এসএসসি পরীক্ষায় নকল করার অপরাধে ৩ শিক্ষার্থী বহিষ্কার

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
কচুয়ায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় বিধিভঙ্গ করে নকল করার অভিযোগে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার সাচার বহুমুখি উচ্চ বিদ্যালয়, বিতারা ফাযিল মাদ্রাসা ও নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বহিস্কার কৃত শিক্ষার্থীরা হলেন, সাচার বহুমুখি উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রের বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীর হোসেন, নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার কেন্দ্রের কাদলা ফাযিল মাদ্রাসার শিক্ষার্থী আতিকুল ইসলাম ও বিতারা ফাযিল মাদ্রাসা কেন্দ্রে রাগদৈল ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী‌ জাকিয়া আক্তারকে বহিষ্কার করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী জানান, “আমরা প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর মনিটরিং করছি। কেউ যদি নিয়ম ভঙ্গ করে, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আজকের ঘটনাও তারই অংশ।
উল্লেখ্য যে, কচুয়া উপজেলা এসএসসি পরীক্ষায় ৭টি কেন্দ্রে ৩ হাজার ২ শত ৪জন পরীক্ষার্থী অংশগ্রহনের ধ্যমে ৩ হাজার ২শত ৩জন পরীক্ষার্থী অংশ নেয়।
দাখিল পরীক্ষায় ৩টি কেন্দ্রে ১ হাজার ৩শত ১১জন পরীক্ষার্থীর মধ্যে ১হাজার ৩ শত ২৬জন শিক্ষার্থী অংশ নেয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন