চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে তিনি আকস্মিক পরিদর্শনে এসে পরিষদের বিভিন্ন দপ্তরের সার্বিক খোঁজ খবর নেন।
পরিষদের অবকাঠামোতে সন্তোষ প্রকাশ করে তিনি বিভিন্ন দপ্তরে দায়িত্বরতদের পরিষদের চলমান সেবা প্রদানে কোনো সমস্যা আছে কিনা জানতে চান এবং সেবার মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন। এসময় পরিষদের জনপ্রতিনিধিরা পরিষদের বিভিন্ন সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদন জানান।
এর আগে শাহমাহমুদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন, ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা হোসনেয়ারা বেগম, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আবুল হোসেন, ইউপি সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী, হাবিবুর রহমান হাজী, ইব্রাহিম তালুকদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মুক্তা বেগম প্রমুখ।

মাসুদ হোসেন