প্রকাশের সময়: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ । ১০:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মতলবে ক্রীড়া সম্মাননা পেলেন কলেজ ছাত্রদল নেতা রাজা ফয়সাল

মির্জা মানিক

শ’হীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর জমজমাট মেগা ফাইনাল মতলব দক্ষিণের বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গত ১৮ এপ্রিল রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়ের মাঠ কাঁপানো ব্যাটসম্যান, সাবেক অধিনায়ক মোঃ আকরাম খান।

ওই সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন, উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক, ড্যাব ঢাকা মহানগর উত্তর এর সভাপতি প্রফেসর সরকার মাহাবুব আহমেদ শামীম, মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আহম্মদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আশরাফুর রহমান বাবু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সদস্য (সহ দপ্তর) ক্রীড়া সংগঠক মোঃ ইব্রাহিম খলিল সহ অন্যান্য ক্রীড়া সংগঠক, সামাজিক, রাজনৈতিক নেতাকর্মী ও সাংবাদিক বৃন্দ।

শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর টুর্নামেন্ট আয়োজক মতলব সরকারী কলেজ ছাত্রদল নেতা রাজা ফয়সাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ এর কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন