প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ । ১০:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে মিনি ট্রাক ও পিকআপ মালিক চালকদের মানববন্ধন

মাসুদ হোসেন
চাঁদপুর পৌরসভার অতিরিক্ত টোল আদায় মালিক চালকদের উপর নিপীড়ন বন্ধের দাবিতে মিনি ট্রাক, পিকআপ মালিক ড্রাইভারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় প্রথমে বাবুরহাটে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে তারা তাদের দাবিগুলো তুলে ধরে মানববন্ধন করেন।
মানববন্ধন শেষে মালিক চালক প্রতিনিধি সেনা ক্যাম্পসহ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে তাদের বিভিন্ন দাবিগুলো নিয়ে বক্তব্য রাখেন মালিক প্রতিনিধি মাওলানা আফসার উদ্দিন, আবুল বাশার, মোঃ মহিবুবুল্লাহসহ প্রমুখ। তারা বলেন, আমাদের এই চাঁদপুরে প্রবেশকালে পৌর টোল বার বার দিতে হচ্ছে।
অথচ অন্যান্য জেলায় দিনে একবার নিচ্ছে। বার বার টোল বন্ধ করে একবার নিতে আমাদের আজকের এই কর্মসূচি।
এদিকে তারা প্রথমে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাবুরহাটে, পরে চাঁদখার বাজারস্থ সেনা ক্যাম্পের সামনে ও শেষে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। তবে মানববন্ধন চলাকালে মিনি ট্রাক ও পিকআপ মালিক চালক নেতৃবৃন্দের সহযোগিতায় সড়কে কোন যানজট সৃষ্টি হতে দেয়নি তারা।
এ নিয়ে সড়কে চলাচলকারী যানবাহন চালক ও যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন। সুশৃঙ্খলভাবে তাদের কর্মসূচি পালন করায় মানববন্ধনে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান সাধারণ মানুষ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন