চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলমের নেতৃত্বে এসআই আরিফুর রহমান সরকার, এএসআই জুমায়েত হোসেন, মাসুদ হোসেন, সঞ্জয় ও সেনাবাহিনীর একটি দল উপজেলার বালুথুবা পশ্চিম ইউনিয়নের মদনের গাঁও এলাকার সুতার (মহন খাঁর) বাড়িতে অভিযান চালান।
এ সময় মহরম খাঁ সেতু (৩৮) এবং মোঃ রাকিব গাজী (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, “উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশ নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।”

এস. এম ইকবাল