প্রকাশের সময়: সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২ । ৪:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পাসপোর্ট অফিসের সামনে থেকে ৪ দালালকে আটক করেছে র‌্যাব

অনলাইন ডেস্ক

চাঁদপুর পাসপোর্ট অফিসের সামনে থেকে ৪ দালালকে আটক করেছে র‌্যাব র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৩০জানুয়ারি চাঁদপুর জেলার সদর মডেল থানার ফরিদগঞ্জ রোডের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে সরকার এন্টারপ্রাইজ দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে পাসপোর্ট দালাল চক্রের ৪জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানার ষোলঘর গ্রামের শংকর চক্রবতী এর ছেলে অনুরাগ চক্রবর্তী(১৯), ফরিদগঞ্জ থানার নড়াইলচর গ্রামের লোকমান পাটোয়ারির ছেলে মোঃ মাসুম হাসান ওরফে রাজু (২৫), চাঁদপুর সদর থানার তরপছন্দি গ্রামের মোঃ ছিটু গাজীর ছেলে মোঃ মোশাররফ হোসেন (৪২) এবং একই থানার দক্ষিণ তরপুর চন্ডি গ্রামের আব্দুর রহিমের ছেলে আবদুল মান্নান(৫৫)।

অভিযানে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে১২টি পাসপোর্ট, নগদ ৬২ হাজার ৫০০ টাকা, ১২০টি পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারী স্লিপ এবং মোবাইল ফোনসহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামীরা সকলেই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে এবং তারা দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট তৈরী করে দেওয়ার নাম করে ভুক্তভোগী লোকজনের নিকট থেকে সরকার নির্ধারিত টাকার অধিক পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করে।

তাদের কাছে টাকা জমা দিলে তারা বিভিন্নভাবে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সকল কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন