প্রকাশের সময়: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ । ৯:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

স্লোগান দেয়ায় আহলে সুন্নাতের ৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে হাজীগঞ্জে শিবিরের জিডি

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’, মিছিলে স্লোগান দিয়ে হত্যার হুমকি, তাই নিরাপত্তাহীনতার আশংকায় চাঁদপুরের হাজীগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে জিডি করেছে ছাত্রশিবির।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষে শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে হাজীগঞ্জ থানায় জিডি দায়ের করেন, হাজীগঞ্জ পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুস সালাম।

জিডিতে নামীয় ১৪ জনসহ অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীরা। ফিলিস্তিনের সমর্থনে ২৬ এপ্রিল, শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিলের পুলিশি অনুমতি না পাওয়ায় হাজীগঞ্জে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ওই মিছিলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘শিবিরের চামড়া তুলে নিবো আমরা’, ‘ছাত্র শিবির রাজাকার, এই মুহুত্বে হাজীগঞ্জ ছাড়,’ সরকারের দালালরা, হুশিয়ার সাবধান’ উল্লেখ করে শ্লোগান দেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীরা।

এদিকে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মিছিলকে কেন্দ্র করে জিডির পাশাপাশি প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে, ইসলামী ছাত্র শিবির। ‘ছাত্রশিবিরকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সন্ত্রাসী মূলক স্লোগানের প্রতিবাদ’ শিরোনামে বিবৃতি সংবাদকর্মীদের উদ্দ্যেশ্যে পাঠ করেন, জেলা ছাত্র শিবিরের সভাপতি মু. ইব্রাহিম খলিল।

তিনি বলেন, বাংলাদেশ আহালে সুন্নাত ওয়াল জামায়াত ছাত্রশিবিরকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সন্ত্রাসী মূলক স্লোগানের প্রতিবাদ জানিয়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখা।

(২৫ এপ্রিল) ছাত্রশিবিরের জেলা সভাপতি মু. ইব্রাহীম খলিল এবং সেক্রেটারি মোহাম্মদ হাসান এক যৌথ প্রতিবাদ বার্তায় এ নিন্দা জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন